লকডাউনে কোথায় ছিলেন এখন বড় বড় কথা বলছেন! ভাজপাকে আক্রমণ রবীন্দ্রনাথের - The News Lion

লকডাউনে কোথায় ছিলেন এখন বড় বড় কথা বলছেন! ভাজপাকে আক্রমণ রবীন্দ্রনাথের




দি নিউজ লায়ন ; করোনা সংক্রমনের মধ্যে এত বড় লকডাউন গিয়েছে, অথচ এক কেজি চাল নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি বিজেপি নেতারা। আর এখন নির্বাচনে আসতেই ওরা বড় বড় কথা বলছে। মঙ্গলবার দুপুরে গাজোলের জনসভা থেকে ভাজপাকে তীব্র আক্রমণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিন গাজোল বিধানসভার করকচ গ্রাম পঞ্চায়েতের নওগাঁ এলাকার মাঠে তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মনের সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।  


আর  সেই সভাতেই বিজেপিকে তুলোধনা করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবীন্দ্রনাথ বলেন, মালদায় গত বিধানসভা নির্বাচনে একটি আসনও পায় নি তৃণমূল। কিন্তু তারপরেও মালদার জন্য যে উন্নয়ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে দিয়েছেন, তা মানুষ জানে। 


গাজোলে কলেজ থেকে শুরু করে ভুর্তনি সেতু, এমনকি বিভিন্ন এলাকায় পাকা রাস্তা তৈরি হয়েছে । এতদিন যে সব গ্রামের বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল পেতেন না, তারা এখন সেই পরিষেবা পাচ্ছেন । আদিবাসী অধ্যুষিত গাজোল ব্লকে সার্বিক উন্নয়নে ব্যাপক হয়েছে। ফলে এবারে মালদায় সর্বত্রই তৃণমূলের জয় জয়কার শুনতে পাচ্ছি।


মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  স্থানীয় তৃণমূল নেতারা বিনামূল্যে বাজার তৈরি করে গরীব মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওবার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এখন নির্বাচন এসেছে তাই বিজেপিকে ময়দানে দেখা যাচ্ছে। ভোট পর্ব মিটে গেলে ওদের আর দেখা যাবে না। তাই এই দলকে কখনোই সমর্থন করবে না মানুষ। যেখানে উন্নয়ন হয়েছে, যিনি অসময়ে সহযোগিতা করেছেন সেই  মমতার পক্ষে রয়েছে সাধারণ মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.